LIVE১৩ এপ্রিল ২০২৬ ইং পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ৯ম বর্ষে পর্দাপন করবে
নতুন🌿 নিম রাজি, নিমের ছায়া বাংলাজুড়ে 🌱 — ভিনগোলার্ধের উদ্যোগে কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে ১৭৫ জন শিক্ষার্থীর মাঝে নিমের চারা ও টি-শার্ট বিতরণ
হোমবিজ্ঞপ্তী

বিজ্ঞপ্তী

সর্বশেষ বিজ্ঞপ্তী, ঘোষণা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংগঠনের ঘোষণা

বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তথ্য

সাম্প্রতিক ঘোষণা খুঁজুন, ক্যাটাগরি বেছে নিন এবং বিস্তারিত পড়ুন।

7মোট বিজ্ঞপ্তি
2সর্বশেষ

বিজ্ঞপ্তির তালিকা

7 / 7
সর্বশেষ

ভিনগোলার্ধের উদ্যোগে কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে নিমের চারা ও টিশার্ট বিতরণ

২০২৬

🌿 নিম রাজি, নিমের ছায়া বাংলাজুড়ে 🌱 পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ভিনগোলার্ধ—কল্যাণের পথে সহযাত্রীর সহযোগিতায় এবং পূর্ব বড়ুয়া তরুণ সংঘের আয়োজনে লালমনিরহাটের কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে ১৭৫ জন শিক্ষার্থীর মাঝে টি-শার্ট ও নিমগাছের চারা বিতরণ করা হয়। নিমগাছের ঔষধি গুণ ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আজকের চারা, আগামীর সবুজ বাংলাদেশ।

LIVE

১৩ এপ্রিল ২০২৬ ইং পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ৯ম বর্ষে পর্দাপন করবে

৫ এপ্রিল ২০২৬

সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ এপ্রিল ২০২৬ তারিখে লালমনিরহাট সদরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্কীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আসন্ন

বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে

১ এপ্রিল ২০২৬

আগামী জুন মাসে বৃক্ষরোপণ মৌসুমে লালমনিরহাট সদরের বিভিন্ন স্থানে ৫০০০+ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করতে পারবে।

বিজ্ঞপ্তি

ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

২৫ মার্চ ২০২৬

পূর্ব বড়ুয়া তরুণ সংঘের ব্লাড ডোনেশন সেলের উদ্যোগে আগামী মে মাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকলকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

সম্পন্ন

শীতবস্ত্র তহবিল সংগ্রহ শুরু

১ নভেম্বর ২০২৫

আসন্ন শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের ডোনেশন পোর্টালের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন।

সম্পন্ন

সাধারণ সভা ও বার্ষিক কর্মসূচি অনুমোদন

১৫ অক্টোবর ২০২৫

সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচি ও বাজেট অনুমোদন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পন্ন

মাদকবিরোধী র‍্যালি ও সভা

২৬ জুন ২০২৫

আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে লালমনিরহাট সদরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।