চীনা দার্শনিক কনফুসিয়াস এর একটি মূল্যবান উক্তি -
"He who wishes to secure the good of others, has already secured his own".
অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে, সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে।
সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জন্মায়। মানুষের মধ্যে নেতৃত্বগুণ তৈরি হয়, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠে। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজে সুস্থতা ও নৈতিকতার চর্চা বাড়ানো সম্ভব।
"আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।"
পূর্ব বড়ুয়া তরুণ সংঘ সেই উদারতা আর মানবিকতার বাস্তব রূপ। আমি বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ একদিন বড় স্বপ্ন পূরণের সোপান হয়ে উঠবে।

মোঃ আরিফ হাছান
সভাপতিপূর্ব বড়ুয়া তরুণ সংঘ, লালমনিরহাট
কর্মস্থল
সহকারী শিক্ষক (ইংরেজী)
ঠিকানা
গ্রামঃ কুলাঘাট, ডাকঘরঃ কুলাঘাট, সদর, লালমনিরহাট।
কার্যকরী সদস্যবৃন্দ
পূর্ব বড়ুয়া তরুণ সংঘের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ

মোঃ কামরুজ্জামান শামীম

মোঃ মজিদুল ইসলাম মজিদ
কমিটির গঠন
সাধারণ সভার মাধ্যমে প্রতি দুই বছর অন্তর কার্যকরী কমিটি গঠিত হয়। সভাপতি সহ সকল পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সদস্য সংখ্যা
বর্তমান কার্যকরী কমিটিতে ২৮ জন দায়িত্বপ্রাপ্ত সদস্য রয়েছেন। সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্ব পালন করেন।
সভা ও সিদ্ধান্ত
মাসিক সভায় কমিটির সকল সদস্য উপস্থিত থাকেন। গুরুত্বপূর্ণ বিষয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতা
কমিটির সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হয়। বার্ষিক হিসাব সাধারণ সভায় উপস্থাপন করা হয়।





















