PBTS Logo
আমরাই তরুন, আমরাই উদ্যোমী
সর্বশেষ আপডেট
উষ্ণতার উপহার

দরিদ্র শীতার্ত মানুষের পাশে
আপনার ছোট সহায়তাই বড় পরিবর্তন

আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা উষ্ণতা ছড়িয়ে দিচ্ছি।

সবুজ বাংলাদেশ

সবুজ পৃথিবীর স্বপ্নে
বৃক্ষরোপণে আমরা একসাথে

পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি বছরজুড়েই চলমান। এখন পর্যন্ত ১৩,০০০+ গাছ রোপণ করা হয়েছে। আসুন এই যাত্রায় সঙ্গী হই।

শিক্ষার আলো

অসহায় শিক্ষার্থীদের জন্য
শিক্ষা সহায়তার অবিচ্ছিন্ন যাত্রা

বই, খাতা, ফি, কোচিং, ভর্তি সহায়তা– সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যেন কোনো মেধাবী শিক্ষার্থী দারিদ্র্যের কারণে ঝরে না পড়ে।

স্বাস্থ্য সেবা

সুস্থ দেহ সুন্দর জীবন
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প

প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষদের জন্য আমরা নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করি।

পরিচ্ছন্নতা অভিযান

স্বচ্ছ পরিবেশ সুন্দর জীবন
সচেতনতাই পরিবর্তনের মূল চাবিকাঠি

আমাদের পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্থানীয় এলাকা, রাস্তাঘাট ও জনসংযোগ স্থান পরিষ্কার করে সচেতনতা তৈরি করা হয়।

রমজানের আনন্দ

পবিত্র রমজানে ইফতার বিতরণ
অসহায় রোজাদারদের পাশে আমরা

পবিত্র রমজান মাসে আমরা দরিদ্র ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করে আসছি নিরবচ্ছিন্নভাবে।

Scroll
+
বৃক্ষরোপণ
+
শিক্ষার্থী সহায়তা
+
শীতবস্ত্র বিতরণ
+
রক্তদাতা
আমাদের কাজ

সাম্প্রতিক কার্যক্রম

১২ মার্চ , ২০২৬

ইফতার ও দোয়া মাহফিল

সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলায় ১০০০ রোজাদার মানুষকে ইফতার করা হয়েছে।।

২৫ ডিসেম্বর, ২০২৫

শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

৩০ ডিসেম্বর, ২০২৫

শীত বস্ত্র বিতরন

২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে

আমাদের লক্ষ্য

যে উদ্দেশ্যে আমরা কাজ করি

শিক্ষা বিস্তার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান।

স্বাস্থ্য সেবা

জরুরী রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প।

পরিবেশ রক্ষা

সবুজায়ন নিশ্চিতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

মানবিক সেবা

বন্যা বা শীতে দুর্যোগকালীন সহায়তা পৌঁছে দেওয়া।

আপডেট

আসন্ন কর্মসূচি

১৩এপ্রিল
বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি

লালমনিরহাট সদর উপজেলা

১৪এপ্রিল
পহেল বৈশাখ উদযাপন

কুলাঘাট ও পার্শ্ববর্তী এলাকা

১৬এপ্রিল
ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পেইন

পূর্ব বড়ুয়া তরুণ সংঘ কার্যালয়

উপদেষ্টা মন্ডলী

প্রধান উপদেষ্টার বাণী

Arman Sir

মোঃ আরমান রহমান

(২৯তম বিসিএস)
বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ

"একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন হয়, সামাজিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার তরুণদের এই মহৎ উদ্যোগ আমাকে বিমোহিত করেছে।

শুরু থেকেই তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ সাম্প্রতিক কালে কোভিড-১৯ মহামারিতে খাদ্য সহায়তা, সচেতনতা তৈরি, মাস্ক ও স্মৃতি স্যানিটাইজার বিতরণ প্রভৃতি কাজ করে যাচ্ছে।

অবক্ষয়ের স্রোতে হারিয়ে যেতে বসা এই সমাজে একঝাঁক তরুণ যে মানবসেবার অনন্য নজির সৃষ্টি করেছে তাকে আন্তরিক সাধুবাদ জানাই। আমি এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করছি।"

Signature
মোঃ আরমান রহমান

প্রধান উপদেষ্টা

কার্যকরী সদস্য

প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

Saikat

মোঃ সায়হান সৈকত

প্রতিষ্ঠাতা সভাপতি
পূর্ব বড়ুয়া তরুণ সংঘ, লালমনিরহাট

চীনা দার্শনিক কনফুসিয়াস এর একটি মূল্যবান উক্তি -
"He who wishes to secure the good of others, has already secured his own".
অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে, সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে।

সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জন্মায়। মানুষের মধ্যে নেতৃত্বগুণ তৈরি হয়, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠে। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজে সুস্থতা ও নৈতিকতার চর্চা বাড়ানো সম্ভব।

"আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।"


পূর্ব বড়ুয়া তরুণ সংঘ সেই উদারতা আর মানবিকতার বাস্তব রূপ। আমি বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ একদিন বড় স্বপ্ন পূরণের সোপান হয়ে উঠবে।

Signature
মোঃ সায়হান সৈকত

প্রতিষ্ঠাতা সভাপতি

সহযোগিতায়

ডোনার ও পার্টনার

প্রধান ডোনার
Donor
মোঃ আরমান রহমান

বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ

ডোনার
Donor
মোঃ এরশাদুল হক

ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি

নিয়মিত ডোনার
Donor
মোঃ কবিরুল ইসলাম

সহকারী শিক্ষক

টেক পার্টনার
Partner
সেবা অটোমেশন সিস্টেম

শ্রীপুর, গাজীপুর

ডোনার
Donor
রাসেল রহমান

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

ডোনার
Donor
মোঃ রাকিবুল ইসলাম

ব্যবসায়ী, লালমনিরহাট সদর

ডোনার
Donor
মোসাম্মৎ ফাতেমা বেগম

সমাজসেবক, কুলাঘাট

ডোনার
Donor
মোঃ জাহিদুল ইসলাম

প্রবাসী, সৌদি আরব

আমাদের কার্যক্রমে যুক্ত হোন

দান

নিয়মিত বা এককালীন আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পারেন।

দান করুন

স্বেচ্ছাসেবক

শুধু অর্থ নয়, আপনার সময় ও শ্রমও মানবতার সেবায় বিনিয়োগ করতে পারেন।

যোগ দিন

পৃষ্ঠপোষকতা

কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও ব্যক্তিগতভাবে যেকেউ পৃষ্ঠপোষকতা করতে পারেন।

পৃষ্ঠপোষক হোন