সংগঠন পরিচিতি
পূর্ব বড়ুয়া তরুণ সংঘ হলো একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় প্রতিষ্ঠিত। এই সংগঠনটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৩ এপ্রিল ২০১৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে আসছে এই সংগঠনটি।
সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, দুর্যোগ সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিগত কয়েক বছরে সংগঠনটি তার কার্যক্রম বহুলাংশে সম্প্রসারণ করেছে।
আমাদের লক্ষ্য হলো একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছি। আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন।